এডিএইচডি টেস্ট বাংলায়: ২ মিনিটের সেলফ-চেক
নিজের বা বাচ্চার মনোযোগ, অস্থিরতা আর হুট করে কিছু করে ফেলার অভ্যাস নিয়ে চিন্তা হচ্ছে? নিচের ৬টা প্রশ্নের উত্তর দিন, সর্বোচ্চ ২ মিনিট লাগবে। আপনার উত্তর শুধু আপনার মোবাইলেই থাকে, কোথাও পাঠানো হয় না, আমরা নিজেরাও সেভ করে রাখি না। পুরোটাই কনফিডেন্সিয়াল।
গত ৬ মাসের কথা ভাবুন।
এটা একটা সেলফ-চেক, ডায়াগনোসিস না। শুধু একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এডিএইচডি ডায়াগনোসিস করতে পারেন।
এই সেলফ-চেক কি বলে, আর কি বলে না
যা বলে
- এডিএইচডির সাধারণ লক্ষণগুলো আপনার বা আপনার বাচ্চার জীবনে কতবার দেখা যায়।
- পুরো টেস্ট করানো দরকার কি না, সেই সিদ্ধান্ত নিতে একটা ধারণা।
- সাইকোলজিস্টের সাথে কথা বলার সময় কোন বিষয়গুলো বলবেন, সেটা আগে থেকে গুছিয়ে নিতে সাহায্য করে।
যা বলে না
- এডিএইচডি আছে কি নেই, সেটা। এর জন্য ছোটবেলার ইতিহাস আর একাধিক জায়গায় সমস্যা হচ্ছে কি না, এসব খুঁটিয়ে দেখতে হয়।
- লক্ষণগুলো আসলে টেনশন, ডিপ্রেশন, ঘুমের সমস্যা বা পড়াশোনার কোনো সমস্যা থেকে আসছে কি না।
- কোন চিকিৎসা বা কোন কৌশল আপনার জন্য কাজ করবে।
এডিএইচডি কি? লক্ষণ কি কি
এডিএইচডি (Attention-Deficit/Hyperactivity Disorder) হলো ব্রেইনের বিকাশের সাথে জড়িত একটা অবস্থা, যেটা মনোযোগ, অস্থিরতা আর হুট করে কিছু করে ফেলার ওপর প্রভাব ফেলে। এটা ছোটবেলা থেকে শুরু হয়, অনেকের বড় হয়েও থেকে যায়। এটা অলসতা, খারাপ প্যারেন্টিং বা বুদ্ধি কম হওয়ার কারণে হয় না।
বড়দের ক্ষেত্রে
- কাজে বা মিটিংয়ে ফোকাস ধরে রাখতে কষ্ট, অথবা শুধু পছন্দের কাজে অতিরিক্ত ডুবে থাকা।
- ডেডলাইন মিস, সময় আর কাজ গুছিয়ে রাখতে না পারা।
- ভেতরে ভেতরে অস্থির লাগা, সহজে মন শান্ত না হওয়া।
- না ভেবে কথা বলা বা টাকা-পয়সা নিয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া।
শিশুদের ক্ষেত্রে (বাচ্চাদের এডিএইচডির লক্ষণ)
- সরাসরি কথা বললেও মনে হয় শুনছে না, একই কথা বারবার বলতে হয়।
- হোমওয়ার্ক অর্ধেক করে রেখে দেওয়া, তাড়াহুড়ায় ভুল করা।
- বই, খাতা, পেন্সিল, টিফিন বক্স বারবার হারিয়ে ফেলা।
- এক জায়গায় বসে থাকতে না পারা, নিজের পালার জন্য অপেক্ষা করতে কষ্ট।
লক্ষণ, কারণ আর চিকিৎসা নিয়ে বিস্তারিত পড়ুন: ADHD কি? লক্ষণ, কারণ ও চিকিৎসা
আসল এডিএইচডি টেস্টে কি হয়: অনলাইনে বা সামনাসামনি
কুইজ শুধু একটা ধারণা দেয়। আসল টেস্ট করেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনলাইনে বা সামনাসামনি, তিনটা ধাপে।
টেস্ট বুক করুন
আগেঅনলাইনে বা সামনাসামনি, যেভাবে সুবিধা সেভাবে টেস্ট বুক করুন। আমরা WhatsApp বা ফোনে সময় কনফার্ম করি।
প্রায় ১ ঘণ্টার সেশন
সেশনেএখনকার সমস্যা আর ছোটবেলার কথা নিয়ে আলাপ, স্ট্যান্ডার্ড রেটিং স্কেল, আর DSM-5 অনুযায়ী মিলিয়ে দেখা। বাচ্চাদের ক্ষেত্রে খেলার মাধ্যমে পর্যবেক্ষণও করা হয়।
লিখিত রিপোর্ট
৩ কর্মদিবসের মধ্যেএডিএইচডি কি না, নাকি অন্য কিছু, সেটা সহজ ভাষায় লেখা থাকে, সাথে পরের করণীয়।
তিনজন সাইকোলজিস্ট, তাদের ফি আর কোথায় বসেন, সব দেখুন: ADHD test in Bangladesh
সাধারণ প্রশ্ন
অনলাইনে কি এডিএইচডি টেস্ট করা যায়?
এডিএইচডি টেস্ট করতে কত টাকা লাগে?
এডিএইচডি কি ধরনের রোগ?
এডিএইচডি কি ভালো হয়? পুরোপুরি সারে?
এডিএইচডি আর অটিজম কি একই জিনিস?
শিশুদের ADHD এর লক্ষণ কি কি?
এডিএইচডি হলে কি করনীয়?
পরিষ্কার উত্তর পেতে আসল টেস্ট করান
একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে একটা সেশন, তিন কর্মদিবসে লিখিত রিপোর্ট, আর পরের করণীয়।
